1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি ও দোকানের মালামাল রাখার অপরাধে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি রাস্তা উপর গাছের স্তূপ তৈরী করে বিক্রি করার অভিযোগে তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে ২০০০ টাকা করে  মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

অভিযানে মা-বাবার দোয়া, জয়নাল এবং আল-আমীন টিম্বারকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানের সহায়তা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমির কম্পিউটার  অপারেটর মোঃ আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ।

 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন,দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সরকারি রাস্তা দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন সরকারি রাস্তার উপর কোনো ধরনের মালামাল রেখে ব্যবসা করে জনগণের চলাচলে বাঁধা সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় তিনি হুঁশি করে বলেন, ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর