1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে জরিমানা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) বিকেলে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দুটি ফার্মেসিকে ১০ হাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ।

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর