1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

ভূমি অফিসে হাজিরা খাতায় কর্মচারীদের আগাম স্বাক্ষর, প্রতিমন্ত্রীর ক্ষোভ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা সার্কেল ভূমি কমিশনার কার্যালয় পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর ম. হেলাল উদ্দিন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার এসময় তিনি ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর সার্কের ভূমি কমিশনার কার্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি কর্মকর্তা কর্মচারী উপস্থিতি হাজিরা খাতায় চেক করেন এবং তাতে তিনি দেখেন, কর্মকর্তা-কর্মচারীদের আগাম স্বাক্ষর দেওয়া রয়েছে, অথচ সেসব কর্মকর্তা-কর্মচারী অফিসে অনুপস্থিত।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্তের পাশাপাশি গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী এবং কাজে গাফিলতি বা হাজিরা নিয়ে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে এই হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।

পরিদর্শনকালে ভূমি অফিসের লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা। এসকল সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিফাত ফৌজিয়া, সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর