1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য

বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রিনাত ফৌজিয়া ,সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সংশ্লিষ্ট অফিসের অফিস প্রধান, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস, জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ, ৯২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম, সেবার মান, অবকাঠামোগত অবস্থা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। একইসঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় ৯২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লক উদ্বোধন করা হয়।

জনবান্ধব প্রশাসন, মানসম্মত শিক্ষা ও নাগরিকসেবা নিশ্চিতকরণে মাঠপর্যায়ের পরিদর্শন ও কার্যকর তদারকি অব্যাহত থাকবে জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর