1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

ফতুল্লার ধর্মগঞ্জে মাদকসেবী ছেলের নির্যাতনে বাড়ী ছাড়া বৃদ্ধ বাবা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পঠিত

ষ্টাফ রির্পোটার:

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী ছেলে ও ছেলের বৌ এর যন্ত্রনায় দুর্বিসহ জীবন অতিবাহিত করছে এক বৃদ্ধ বাবা।  কখনো জমি লিখে দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ আবার কখনো বা মাদক ব্যবসার চালান দেওয়ার জন্য করা হচ্ছে নির্যাতন। ছেলে এবং ছেলের বৌর অব্যাহত নির্যাতনে অতিষ্ট হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে দিয়েও জীবনের নিরাপত্তা পাচ্ছেন না বৃদ্ধ বাবা।

‎এ বিষয়ে ২১ (আগষ্ট) শুক্রবার দুপুরে অসহায় ওই বাবা আনোয়ার হোসেন তার ছেলে সুজন এবং ছেলের বৌ রাবেয়ার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎অভিযোগে জানা যায়, ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ গাউছিয়া মার্কেট এলাকায় বসবাস করেন দরিদ্র আনোয়ার হোসেন। বয়সের ভারে নুয়ে পড়লেও তার উর্পাজন করা ছেলে সুজন কোন প্রকার খোঁজ খবর রাখেন না তার। উল্টো মাদকাসক্ত ছেলে তার জমি লিখে দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ করে আসছেন এমনকি মাদক ব্যবসা করবে এর চালান সংগ্রহ করে দিতেও চাপ প্রয়োগ করা হচ্ছে। মাদকাসক্ত ছেলে সুজনের কথা মত জমি লিখে না দেওয়া এবং মাদক বিক্রির জন্য কোন ধরনের সহযোগিতা করা হবে না এমনটা সাফ জানিয়ে দেয়া হয়। এর পরই ক্ষিপ্ত হয়ে পাষন্ড ছেলে সুজন এবং ছেলের বৌ তাকে অমানবিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে কুলাঙ্গার সন্তান সুজন ধারালো ছোড়া দিয়ে কুপ দেওয়ার সময় স্থানীয় লোকজন ধরে ফেলে। কোন রকম নিজের জীবন বাচিঁয়ে পালিয়ে এসে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার মাধ্যমে পুলিশের দ্বারস্থ হউন বৃদ্ধ বাবা আনোয়ার হোসেন।

‎ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় অভিযোগ আমরা পেয়ে কুলাঙ্গার পুত্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রেরন করা হয়েছিল। কিন্তু বাড়ীতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

‎

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর