1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠক শিউলী অসুস্থ, দোয়া কামনা করলেন সংগঠনের নেতৃবন্দ রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ড, ইউপি সদস্যসহ আটক-২০  নিজ অর্থায়নে চর ইসলামপুরে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করলেন মেম্বার মাহাবুব এইচডব্লিউপিএল ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয় কর্তৃপক্ষ  রুপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার,আটক-১ অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা সোনারগাঁয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‍্যালি ছাত্রদল-শিবির সংঘর্ষ: তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষনা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজ অর্থায়নে চর ইসলামপুরে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করলেন মেম্বার মাহাবুব

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

বন্দর প্রতিনিধি:-

‎নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর ইসলামপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তার বেহাল দশা নিরসনে নিজ অর্থায়নে সংস্কারকাজ করেছেন ইউপি সদস্য মাহাবুব।

‎দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় স্থানীয় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিত। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে ইউপি সদস্য মাহাবুব নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

‎বিশেষ করে কাইকারটেক ব্রিজের ঢাল দিয়ে চর ইসলামপুরে যাওয়ার সময় রাস্তার একটি অংশ ভাঙাচোরা থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হতো।

‎স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ইউপি সদস্য মাহাবুব নিজ অর্থায়নে ওই ভাঙাচোরা অংশটিও সংস্কার করেন।
‎সংস্কারকাজ চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম নবী, মোশা সরদার, মজিবর রহমান, হাফেজ আহমেদ ও মহসিন। এছাড়া স্থানীয় যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন, রুবেল, সাত্তার, ইয়ামিন, রমজান, আলী ও সুফিসহ অনেকে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তার সমস্যার কারণে তাদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

‎এলাকাবাসী ইউপি সদস্য মাহাবুবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরা এভাবে মানুষের পাশে দাঁড়ালে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর