1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠক শিউলী অসুস্থ, দোয়া কামনা করলেন সংগঠনের নেতৃবন্দ রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ড, ইউপি সদস্যসহ আটক-২০  নিজ অর্থায়নে চর ইসলামপুরে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করলেন মেম্বার মাহাবুব এইচডব্লিউপিএল ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয় কর্তৃপক্ষ  রুপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার,আটক-১ অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা সোনারগাঁয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‍্যালি ছাত্রদল-শিবির সংঘর্ষ: তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষনা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছাত্রদল-শিবির সংঘর্ষ: তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষনা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আয়োজিত সভায় দেওয়া পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষের পর ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

‎বুধবার (৫ আগস্ট) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত তোলারাম কলেজের ‘শের-ই বাংলা ছাত্রাবাস’ বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ।

‎কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম ও হোস্টেল সুপারের স্বাক্ষরিত এক নোটিশে বিকেল চারটার মধ্যে এই ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ থাকবে বলেও জানানো হয়।

‎এদিকে, এই ঘোষণার পর ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রাবাসে গিয়ে ছাত্রশিবিরের অনুসারীদের বের করে দেন। পরে সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত হন। ছাত্রাবাস থেকে দুইজন ছাত্রকে পুলিশের ভ্যানে তুলতে দেখা যায়।

‎ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখার সভাপতি অমিত হাসান মুঠোফোনে বলেন, “আমরা শুনেছি, ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রাবাসে কয়েকজনকে মারধর করেছে।”

‎জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কয়েকজন ছাত্র এই মুহুর্তে ছাত্রাবাস ছাড়তে চান না। এ নিয়ে কিছুটা উত্তেজনা চলছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”

‎তবে, কাউকে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

‎এদিকে, কলেজের পাশে ‘ছাত্রী নিবাসের’ ছাত্রীদেরও হল গেইট বন্ধ করে দেওয়া হয়। হলের এক শিক্ষার্থী মুঠোফোনে বলেন, নিয়ম অনুযায়ী ছাত্রীরা পড়াশোনা ও টিউশনির জন্য রাত আটটা পর্যন্ত বাইরে থাকতে পারেন। কিন্তু সংঘর্ষের ঘটনার পর হল বন্ধ করে দেওয়া হয়। এবং পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত কাউকে বের না হওয়ার জন্য হল সুপার দারোয়ানকে নির্দেশনা দিয়েছেন।

‎এর আগে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষে এক সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর