
স্টাফ রিপোর্টারঃ-
শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিশুদের সৃজনশীল মেধার বিকাশ এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালাবাজার এলাকায় যাত্রা শুরু করেছে শিখর ইন্টারন্যাশনাল স্কুল
প্রচলিত পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তব জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের শিক্ষা কার্যক্রম সাজিয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের পাশাপাশি খেলতে খেলতে শেখা, চিন্তাশক্তির বিকাশ, সুন্দরভাবে কথা বলা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে আধুনিক শিক্ষা উপকরণ, মাল্টিমিডিয়া পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক ভিত্তি মজবুত করার পাশাপাশি স্পোকেন ইংলিশ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদান, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষার মান নিশ্চিত করার চেষ্টা করা হবে। শিশুদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরির বিষয়টিও প্রতিষ্ঠানের অন্যতম অগ্রাধিকার।
শিখর ইন্টারন্যাশনাল স্কুলের মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞানী, আত্মবিশ্বাসী, সৃজনশীল, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
বিদ্যালয়টির প্রত্যাশা, স্থানীয় অভিভাবকদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে কাপাসিয়া অঞ্চলে মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রতিষ্ঠানের ঠিকানা: শিখর ইন্টারন্যাশনাল স্কুল, ঘাগটিয়া চালাবাজার (অগ্রণী ব্যাংকের সাথে), কাপাসিয়া, গাজীপুর। ২০২৭ সেশনে বিদ্যালয়টিতে প্লে শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে।