1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিউজ ডেক্সঃ-

পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবু জুম্মান (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের মা।

গত বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে থানায় এ অভিযোগ জমা দেওয়া হয়।

নিহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্রে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরিবারের দাবি, ঘটনার দিন জুম্মানকে মারধর ও নির্যাতন করে হত্যার পর লাশ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায় শ্বশুরবাড়ির লোকজন।  খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর