1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আতাউর রহমানকে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন নারায়ণগঞ্জ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই নারী আটক সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন ডা. দিগন্ত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩ নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -১৪০ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকসেবী পুত্র পুড়িয়ে দিয়েছে পিতার বাড়ি // সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -১৪০

মোঃ নুর নবী জনি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী,মাদক সেবী,ডাকাত,ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিন ব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,ফতুল্লা মডেল থানায় ৬৬ জন,নারায়ণগঞ্জ সদর থানা ৯ জন,সিদ্ধিরগঞ্জ থানায় ২৫ জন,সোনারগাঁ থানায় ১৩ জন,বন্দর থানায় ৭জন,রূপগঞ্জ থানায় ১৩ এবং আড়াইহাজার থানায় ৭জন সহ মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

 

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর