1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আতাউর রহমানকে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

গতকাল শুক্রবার মোগরাপাড়া বাদ জুমা চৌরাস্তা জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণ সামনে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মোশারফ হোসেন আতাউর রহমানের পক্ষে স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আতাউর রহমান বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ  সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থনের বিষয়টি সামনে এসেছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর