1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হচ্ছে আজ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬ সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দার এর শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লীতে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ নুর নবী জনি

পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চরহোগলায় ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সে কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে।

এলাকাবাসি জানান, রাতে ২০/২৫ জন তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে মোবারক হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর আগেও কয়েকবার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের উপর হামলা করে। আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যা সাথে জড়িতদের গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর