1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হচ্ছে আজ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬ সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দার এর শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লীতে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হচ্ছে আজ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ বুধবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে পাঁচ দিনের দুর্গোৎসব। দেবী দুর্গাকে বিদায় জানাতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দের পাশাপাশি বিদায়ের বিষাদ।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই দেবীর বিদায় ঘিরে মণ্ডপে মণ্ডপে বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনি। ভক্তরা অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানাবেন।

দিনের শুরুতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জনসহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করা হবে। স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময় অনুযায়ী শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। দেবী দুর্গার বিদায়ের আগে বিভিন্ন মণ্ডপে নারীরা এ আয়োজনে অংশ নেবেন।

 

শাস্ত্রীয় রীতি অনুসারে, দেবীর চরণে ও সিঁথিতে থাকা সিঁদুর নিয়ে তাঁরা নিজেদের রাঙিয়ে তুলবেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে দেবেন। পান ও মিষ্টি নিবেদন করে দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনার পর শেষবারের মতো আরাধনা করবেন ভক্তরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর তাৎপর্য শুধু দেবীকে বিদায় জানানোয় সীমাবদ্ধ নয়। মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তির প্রত্যাশাও এ উৎসবের অন্যতম শিক্ষা।

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় চড়ে এবং গমন করছেন নৌকায়। দেবীর আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে প্রচলিত রয়েছে নানা ধর্মীয় ব্যাখ্যা ও বিশ্বাস।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর