1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।

গ্রেফতার ডাকাতরা হলো, মোঃ পারভেজ (৩৬),প্রান্ত (২৮),মোঃ রোহান (২২), মোঃডালিম(৪৮),নাজমুল (২৮) ও অন্তর (২৪)।

সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর এলাকার ৯/১০ জনের একটি ডাকাত দল রবিবার রাত পোনে ১২টার দিকে দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের ঘেরাও করে। এ সময় ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক টি তালাকাটার,একটি রামদা,একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস,একটি ছুরি, একটি বাট,একটি রড এবং পলাতক আসামীদের ঘটনাস্থলে রেখে যাওয়া একটি সিএনজি যাহার রেজিস্ট্রেশন নং-নারায়নগঞ্জ-থ-১১-৫৬৬৫ তল্লাশি কালে সিএনজির পিছনের অংশে ০৩ (তিন) পিচ লোহার রড পাওয়া যায়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু হয়েছে।। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই, মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর