1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি আজাদ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মোঃ নজরুল ইসলাম আজাদ।‎‎

গত রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব প্রস্তাব উত্থাপন করেন।‎‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা।‎‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বগুড়া-২ আসনের মীর শাহ আলম, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আখতারুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম-১৪ আসনের আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর তাহমিনা সুলতানা, রংপুর-২ আসনের এ টি এম আজহারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-৪ আসনের মোহাম্মদ ইসলাম খান।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর