1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দর থানা অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মোঃ রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দেড় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় এবং বন্দর লেজাস আবাসিক এলাকা কানযুল ঈমান তাহফিজুল কোরআন মাদরাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা উদ্বোধন করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

এ সময় চিকিৎসা সেবা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, মুফতি ডা: আল আমিন হোসাইন,হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, প্রত্যয় ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রাজু দাস সহ প্রত্যয়ে ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবী এবং দুটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনের কালে সেলিনা সুলতানা শিউলী বলেন, বন্দরের মধ্যে দুইটি স্থানেই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমি দুইটি অনুষ্ঠানে এসেই খুব আনন্দিত এবং যারা আয়োজন করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সামাজিক যে কোন অনুষ্ঠানে আমাকে আপনারা অবগত করবেন আমি যতটুক আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের পাশে থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার। আপনারা সবাই মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান এর জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর