1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখেও আঘাত লেগেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাঢ়াগামী সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় জনসাধারণ অজ্ঞাত এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে তার দুই পা ভেঙে যায় বলে জানা গেছে।
আহত সুমনের ছেলে নীরব বলেন, ‘আমার আব্বুর নাম মো. সুমন মিয়া। আমরা ডগাইর বাজার এলাকায় থাকি। আমার আব্বু কেন এখানে এসেছেন, তা আমরা জানি না। এখানে এসে শুনতে পেয়েছি, আমার আব্বুর হোন্ডার সঙ্গে সংঘর্ষে দুটি পা ভেঙে গেছে এবং চোখেও আঘাত লেগেছে। জালকুঁড়ি এলাকায় কেন এসেছেন, সেটাও আমরা জানি না। আমার আব্বুর কাছে কোনো টাকা পাইনি, শুধু একটি মোবাইল পেয়েছি।’

তিনি আরও জানান, আহত অবস্থায় সুমনকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইউসুফ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, আহত ব্যক্তি সুমন একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। তবে রাস্তা পারাপারের সময় হোন্ডার সঙ্গে ধাক্কা লেগে তার দুই পা ভেঙে যেতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত পেলে জানানো হবে।’

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর