
নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুর বাংলাবাজার বাংলাদেশ আনসার ভিডিপি কার্যালয়ে শুক্রবার সকাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
কাশীপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা মো: আওলাদ হোসেনের তত্ত্বাবধানে এক ঝাঁক ভিডিপি সদস্য সদস্যদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম ও ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী,।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি মাইনুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রাজু দাস, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান সহ আনসার ভিডিপি ক্লাবের সদস্য সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে মোমেন ইসলাম বলেন, সারা বাংলাদেশের মধ্যে আনসার ভিডিপি সবচেয়ে বড় এক বাহিনীতে পরিণত হয়েছে যারা দেশ এবং দেশের মানুষের কল্যাণে এবং নিরাপত্তায় সর্বদাই কাজ করছে। আজকে নারায়ণগঞ্জ কাশিপুর বাংলাবাজার ইউনিয়ন আনসার ভিডিপি কার্যালয় হতে যে মানবিক উদ্যোগ নিয়ে মানুষের জন্য যে স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে এজন্য আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান যাতে আরো বেশি বেশি এই সংগঠনের নেতৃবৃন্দরা করতে পারে তাদের প্রতি আমার সুদৃষ্টি থাকবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে ইনশাল্লাহ।