1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত

খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে শনিবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এসময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার ও বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেনসহ আরো অনেকে।

অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেনে চিকিৎসা সেবায় ছিলেন গ্রীন আই হসপিটাল নারায়ণগঞ্জ ও প্রত্যয় ফাউন্ডেশন।

 

এসময় গ্রীন আই হসপিটালের ডাক্তার জানান সারাদিন ব্যাপী তিন শতাধিক রোগী চক্ষু চিকিৎসা এবং রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা করা হয়েছে।

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটি সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন এর পক্ষ থেকে এবং আমাদের HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি অব্যাহত থাকবে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর