1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতির নামে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় জোটের চট্টগ্রামমুখী লংমার্চ নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেছে। ওয়াদা করে তা রক্ষা না করায় জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় করতেই তারা রাজপথে নেমেছেন। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা এবং ঘরে ঘরে বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা করার দাবিও তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে পরিচালিত এ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপিত অস্থায়ী মঞ্চের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জোটের অন্যান্য নেতারা।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর