1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান-এমপি আজাদের

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে আড়াইহাজারসহ দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। আড়াইহাজারের পাশাপাশি পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে। তোমাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। আমাকে সবসময় তোমাদের পাশে পাবে।

 

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ আড়াইহাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় নজরুল ইসলাম আজাদ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান।

 

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের সবাইকে বর্জন করতে হবে। সে আপনার পরিবারের সদস্য হলেও তাকে বর্জন করতে হবে।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাইমা নুসরাত জিনিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর