1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত

কাঁচপুরে মোবাইল কোর্টের কঠোর অভিযান: আগস্টে ১২ লক্ষাধিক টাকা জরিমানা আদায় এসিল্যান্ড ফাইরুজ তাসনিমের

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আগষ্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মাসজুড়ে ২০টি মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি মামলা নিষ্পত্তি করে ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সময়ে ১ জনকে ৩ দিনে কারাদণ্ড দেওয়া হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের পুরো মাস জুরে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২০টি মামলায় ১২ লাখ ৮০০ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনের (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে আইন বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার লঙ্ঘনসহ জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরোও জানান, জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর