1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত

২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (৩১ আগষ্ট) সোনারগাঁ থানার মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত দুলু বেগম(৬০)কুমিল্লা জেলার কুমিল্লা কোতোয়ালী থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।

সোনারগাঁ থানার তথ্যমতে, সোমবার (৩০ আগষ্ট) দুপুর সারে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে ও এস আই সফিউদ্দিনের নেতৃত্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ দুলু বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর