1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সাংবাদিক নুরুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়- মুক্তির দাবীতে মানববন্ধন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পঠিত

বন্দর প্রতিনিধি:-

গত সোমবার রাতে সাংবাদিক নুরুজ্জামান কে পুলিশ কতৃক গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে।
শত শত ফেসবুক ইউজাররা গ্রেফতারের বিরুদ্ধে স্ট্যাটাস ও কমেন্টের মাধ্যমে নিন্দা জানান।
এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি দাবি করেন।

এদিকে

বুধবার সকাল ১১ ঘটিকার সময় বন্দর প্রেসক্লাবের সামনে বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা গ্রেফতারকৃত সাংবাদিক নুরুজ্জামান কে মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নূরুজ্জামান বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি।
প্রবীন সাংবাদিক নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সাংবাদিকদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন।
আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকের পরিবার সহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন।
ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের দাবী সংবাদ প্রকাশের জেরেই এক শ্রেনীর কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
আয়োজিত মানববন্ধনে বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহীদ হোসেন প্রশাসন কে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, মিথ্যা মামলা দিয়ে আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানী করবেন আমরা তা মেনে নিবো না।
আমরা সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি চাই এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর