1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার সংবর্ধনা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমি সেমিনার রুমে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মোঃ আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন দেওয়ান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোঃ বাবুল দেওয়ান, সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন,নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আফছার আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সমাজকর্মী মুনমুন আসকারী, সাংবাদিক নেতা আব্দুল লতিফ রানা, এডভোকেট সেন্টু, উম্মে হাবিবা বিথী সহ অভিভাবক শিক্ষার্থীবৃন্দ।

 

প্রধান অতিথি সরকার হুমায়ুন কবির বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের রাষ্ট্রপ্রধান, আজকে যারা এই অনুষ্ঠানে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো তোমরা এমনভাবে মানুষ হও রাস্তা দিয়ে চলাচলের সময় তোমাদের অভিভাবকদের দিকে তাকিয়ে বলতে পারে অমুকের সন্তান মানুষের মতন মানুষ হয়েছে সেই গর্ব তোমার বাপ মা সমাজে মাথা উঁচু করে চলতে পারে আমরা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি সামনে তোমরা এ দেশ পরিচালনা করবে তোমরা এদেশের প্রধান হয়ে নেতৃত্ব দিবে এবং এ দেশকে এগিয়ে নিতে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে।

আজকে এত সুন্দর আয়োজন সত্যিই আমরা এই সংগঠনের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করি তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ভালোর দিকে এগিয়ে আসার আহ্বান জানায় এবং আয়োজক কমিটির প্রতি আমাদের সকলের ধন্যবাদ রইল।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর