1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক-৪ রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮ জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে  রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধ; বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বসতঘর, থানায় মামলা ‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস

রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিলের নির্গত কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকরা। ধোঁয়ার কারণে পার্শ্ববর্তী কয়েকটি কারখানায় স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকদের মধ্যে আগুন লাগার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘আরবি স্টিল’ ও ‘হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড’-কে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও এওয়ান পোলারের ডিজিএম শহিদুল ইসলামসহ পোশাক শ্রমিকরা জানান, স্টিল মিল দুটির কালো ধোঁয়ায় দিনের বেলাতেই চারপাশ অন্ধকার হয়ে যায়। এতে কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী প্রতিকার পাওয়া যাচ্ছিল না।

 

অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালায়। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে কারখানা দুটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান বলেন, “পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য যেসব স্টিল মিল পরিবেশ দূষণ করছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা।”

এদিকে, শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে কারখানাগুলো যাতে পরিবেশগত বিধিমালা মেনে চলে, সেজন্য নিয়মিত নজরদারি ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর