1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক-৪ রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮ জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে  রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধ; বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বসতঘর, থানায় মামলা ‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি ও ছয়জন মাদকসেবীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। এর আগে বুধবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে বুধবার রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— নির্মল কুমার সাহা (৫০) (সাবেক ছাত্রলীগের সদস্য ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক) ও সোনারগাঁ উপজেলার বানীনাথপুর গ্রামের মৃত মদন মোহন

সাহার ছেলে, মোঃ আঃ আজিজ (৫৫) (কাঁচপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য), ও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বারিপাড়া গ্রামের মৃত ছামমুল মিয়ার ছেলে এবং মিনার হোসেন (৪৫) (শম্ভুপুরা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি) ও শম্ভুপুরা ইউনিয়নের মনারকান্দি গ্রামের মৃত আলেকচানের ছেলে।

এছাড়া, একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মোঃ নজরুল ইসলাম (৩২), তিনি সোনারগাঁ উপজেলার গিরদাইন গ্রামের মোঃ কাদেরের ছেলে; মোঃ সজিব (২৬), তিনি সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর গ্রামের জজ মিয়ার ছেলে; মোঃ ছানোয়ার হোসেন (৩২), তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের রহম আলীর ছেলে; কাউছার (২২), তিনি ভোলা জেলার দৌলতখাঁ উপজেলার মিয়ারহাট এলাকার বিল্লালের ছেলে; শাহ পরান (২৮), তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আরজু মিয়ার ছেলে এবং শফিকুল ইসলাম (২২), তিনি চাঁদপুর জেলার মতলব উপজেলার পাঁচদোনা এলাকার জাকির হোসেনের ছেলে।

ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর