1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারী নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড  সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ,প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক  মো. রায়হান কবির।

আইডিইবি জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক  মো. আবু বকর সিদ্দিক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক জনি কুমার পাল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  মোহাম্মদ জসিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শামীম হাওলাদার,  এবং কাউন্সিলরদের উপস্থিত ছিলেন মো. হযরত আলী, মো. আব্দুল হাই, মো. মাহমুদুল হাসান, ইউসুব মিয়া, আব্দুল আওয়াল এছাড়াও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে আরম্ভ হয়ে আদালতপাড়া প্রদক্ষিণ করে চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে এসে শেষ হয়।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর