1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারী নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড  সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ,প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক

মোঃ নুর নবী জনি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে চকলেট কিনতে গেলে দোকানদার কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে রাত ১১ টায় অভিযুক্ত নুরুল হককে তার বাড়ী থেকে আটক করে পুলিশ।

অভিযুক্ত নুরুল হক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকার হাকিম আলীর বাড়ীর ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মুদি দোকানদার।

পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে । তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর