1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ,খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারী নারায়ণগঞ্জে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড  সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ,প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১ বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের অভিযানে আটক-৩ সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত
Oplus_131072

 ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফারুক (৪০) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে আহত করার ঘটনায় প্রায় এক সপ্তাহ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে কাঁচপুরের ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে ফারুককে আটকে রেখে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার ঢাকায় ময়নাতদন্ত শেষে ফারুকের মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানহারা মা ওহেদা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চান।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ফারুককে আহতের ঘটনায় তার মা বাদী হয়ে আমিনুল ভেন্ডার ও অমিত হাসানসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা (দণ্ডবিধির ৩২৬ ধারা) দায়ের করেছিলেন। ফারুকের মৃত্যুর পর এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত এজাহারভুক্ত দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর