1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১ বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের অভিযানে আটক-৩ সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ নারায়ণগঞ্জে ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন ও বডিবিল্ডার তাইহান ছোয়াদকে সম্মাননা রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন ও বডিবিল্ডার তাইহান ছোয়াদকে সম্মাননা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ জেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় মোঃ জামাল উদ্দিন এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ১ম ও ৩য় স্থান অর্জনকারী খন্দকার তাইহান তাবাসসির ছোয়াদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে ‘হিলফুল ফুযুল শান্তি সংঘ’।

শুক্রবার রাত সাড়ে ৭টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজির ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি কে রাসেল

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম

BHDS ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী ও সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার

দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের দাপট পূর্বের চেয়ে অনেক কমে এসেছে। নারায়ণগঞ্জ শহরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপরাধ দমনে আমরা নিরলস কাজ করছি।”

সম্মাননা প্রদানের বিষয়ে আবেগঘন কণ্ঠে ওসি জামাল বলেন, “আমি জেলায় ৫ম বার শ্রেষ্ঠ হওয়ার পর যতটুকু না আনন্দিত হয়েছি, তার চেয়েও বেশি খুশি হয়েছি আমাদের পরিচিত মুখ তাইহান ছোয়াদকে পুরস্কৃত করায়। এমন সুন্দর আয়োজনের জন্য হিলফুল ফুযুল শান্তি সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ছোয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর