1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে মাদক সেবীর কারাদণ্ড, স্বাভাবিক জীবনে ফেরার অনুপ্রেরণা দিতে হাতে তুলে দেয়া হলো কুরআন শরীফ 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফেরার অনুপ্রেরণা দিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মেনীখালী ব্রিজের নিচে মাদক উদ্ধার ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।

 

অভিযানে মো. জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পুরাতন বন্দর এলাকার আব্দুল বাতেনের ছেলে।

 

পরে আটকৃত জাহিদ হাসানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

এসময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসতে উৎসাহিত করতে ইউএনও তার হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মাদক একজন মানুষের জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে উৎসাহিত করতেই তার হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সংশোধনের সুযোগ তৈরি করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর