1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ ১০জন আটক

মোঃ নুর নবী জনি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত একজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, খুন মামলায় দুজন এবং মাদকসেবী তিনজন রয়েছেন।

 

সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন লালমনিরহাটের ইকরামুল হক (৪৫), সোনারগাঁয়ের দক্ষিণ দামোরদী এলাকার শাহ পরান (৩৮) এবং কাবিলগঞ্জ এলাকার মোঃ মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।

মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের আশিকুল ইসলাম আশিক (২৭), সোনারগাঁয়ের পরমেশ্বরদী এলাকার আকতার হোসেন বাবু (৪৪) এবং দুর্গাপ্রসাদ এলাকার মোঃ রাসেল (৩৭)।

খুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে কাঁচপুর নগর এলাকার আমির হোসেন (৫৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার শাহিনুর ইসলাম (৩০)কে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোনারগাঁ পৌরসভার শাহপুর এলাকার জিয়া উদ্দিন ভূইয়া জীবন (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আমবাগ এলাকার দেওয়ান আরজু (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, বিশেষ অভিযানে মাদক মামলায় গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তবে মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর