1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পঠিত
oplus_0
মোঃ নুর নবী জনিঃ–
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাইসেন্স বা মানসনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাস ষ্টান্ড ও বেসিক শিল্পনগরী এলাকায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযানে শফিকুল ইসলাম নামে এক দোকানীকে ১০  হাজার ও বেসিক শিল্পনগরী এলাকায় আসাদুজ্জামান নামে অপর এক ব্যবসায়ীকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাইরুজ তাসনিম জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন এবং বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)  এর কর্মকর্তা ছাড়াও
সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর