1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সোনারগাঁয়ে ডাকাতসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে পুলিশের চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় আড়াইহাজারের বালিয়াপাড়ার ছাইদুল ইসলাম (২৩), রূপগঞ্জের ভুলতার আশিক মিয়া (২৫)-কে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদ উদ্ধার করা হয়।

এছাড়া মাদক সেবনের অভিযোগে সোনারগাঁয়ের বুরুমদীর শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদীর তাজুল (৪২) ও মনারবাগের মোঃ ইলিয়াস (৩৮)-কে আটক করা হয়।

ডাকাতি প্রস্তুতি মামলায় সোনারগাঁয়ের সোনাপুরের মানিক মিয়া (৩১) ও মোঃ আক্তার হোসেন (৩২)-কে গ্রেফতার করা হয়।

সন্ত্রাস বিরোধী মামলায় লাধুরচরের জহিরুল ইসলাম (৪২) ও ওয়ারেন্টভুক্ত  একই এলাকার বাহাউদ্দিন রুমিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া মোবাইল কোর্টের সোপর্দকৃত বন্দর থানার পুরাতন বন্দর এলাকার মোঃ জাহিদ হাসান (২৮)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর