1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। চালকদের বিভিন্ন সমস্যা সমাধান, অধিকার আদায় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ শাখা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সামনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখা অফিসটির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. জসিম।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো.আরমান মোল্লা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.রাসেল মোল্লার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের উক্ত শাখার সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো.আফজাল কবির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল কবির বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা দেশের পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা সড়কে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার বিষয়ে সংগঠিতভাবে কাজ করা প্রয়োজন। নতুন এ শাখা অফিস চালকদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধক মো. জসিম বলেন, চালকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সংগঠনের মাধ্যমে চালকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু কর্মক্ষেত্রে তাদের নানা ধরনের সমস্যা ও ঝুঁকির মুখোমুখি হতে হয়। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আরশাদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মো. মনির, সহপ্রচার সম্পাদক কামাল ও নির্বাহী সদস্যসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া আলাউদ্দিন, জামান চৌধুরী, শামীম ভূঁইয়া, রোমান মোল্লা, জাহিদুল, কাজী রাজন, শিমুল মোল্লা, আব্দুল ওহাব, জুয়েল তালুকদার, নাসিম উদ্দিন খান, শফিকুল ইসলাম, মজিবুর রহমান ও রানা মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর