1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসে ডুবুরি দল। অপর শিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি দল কাজ অব্যাহত রেখেছে।

রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে উদ্ধার করা হয়েছে জমজ দুই ভাইকে তারা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪) রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। রোববার স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ইতিমধ্যে আমাদের তিনজন ডুবুরি ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী দুজনকে উদ্ধার করা হয়েছে এবং অপর আরেকজনকে উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। নৌ ফাঁড়ির পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ ২ শিক্ষার্থীকে করা হয়েছে এবং অপর শিক্ষার্থীকে উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর