1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

ভুল চিকিৎসায় গরুর মৃত্যু,ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

মোঃ নুর নবী জনি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

ভুল চিকিৎসায় গরু মেরে ফেলার অভিযোগে নিশ্চিত ঘোষ(৪৯) নামে এক পল্লী চিকিৎসককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ সাজা দেন নারায়ণগঞ্জের কাঁচপুর রাজস্ব সার্কেল ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক নিশ্চিত ঘোষ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগর ব্রাহ্মণ ঘোষের ছেলে।

পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠায় সোনারগাঁ থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার সনমান্দি এলাকার এক খামারির গরু ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়,পরে অভিযুক্ত ব্যক্তি ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান করলেও তার কোনো বৈধ সনদ দেখাতে পারেনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) পল্লী চিকিৎসক নিশ্চিত ঘোষ এর বিরুদ্ধে ভুল চিকিৎসা গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারির লিখিত অভিযোগে তাকে আটক করা হয়।

 

এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পল্লী চিকিৎসক নিশ্চিত ঘোষকে ভুল চিকিৎসা দেওয়ার অপরাধে ৩ দিনের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম দণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান,ভুল চিকিৎসায় গাভিটির মৃত্যু হয়। ঘটনাটি খুবই বেদনা দায়ক। জনস্বার্থে এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ, এছাড়াও সোনারগাঁ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর