1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ মডেল জেলায় রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য-এসপি 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর জিমখানা ও ঋষিপাড়া এলাকায় অভিযান শেষে পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান,আজকে একইসঙ্গে জেলার সাতটি থানায় সমন্বিত মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০৩ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

রোববার একযোগে জেলার সাতটি থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর মডেল থানায় ২২ জন, ফতুল্লায় ৩১ জন, সোনারগাঁয়ে ৫ জন, সিদ্ধিরগঞ্জে ১৪ জন, বন্দরে ১১ জন, আড়াইহাজারে ৫ জন এবং রূপগঞ্জে ১৮ জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তিনি বলেন,

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এটিকে একটি শান্তিপূর্ণ মডেল জেলায় রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নারায়ণগঞ্জকে বাংলাদেশের রোডমডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে আমরা এ লক্ষ্য অর্জনে সক্ষম হব।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

এদিকে নারায়ণগঞ্জবাসী এসপি হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশের ধারাবাহিক অভিযান ও কঠোর অবস্থানে সন্তুষ্টি প্রকাশ করেছেন।  সচেতন মহল মনে করছেন, তার নেতৃত্বে জেলা একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ উপহার পাবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর