1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত

নাঃগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান’র যোগদান

মোঃ নুর নবী জনি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নবনিযুক্ত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

 

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর পৈতৃক নিবাস যশোর জেলায়। পেশাগত জীবনে তিনি এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর