1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

দৈনিক মানবজমিনের প্রতিনিধি নূরুজ্জামান মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরুজ্জামান মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেছে বন্দর থানা এলাকায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম  ও পুলিশ সুপারের হাতে  স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত ২৫শে আগস্ট ২০২৬ ইং তারিখে  বন্দর থানা পুলিশ একটি হত্যা মামলায় সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। পঞ্চাশোর্ধ্ব সাংবাদিক নূরুজ্জামান মোল্লা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত।  নিয়মিত ওষুধ সেবনসহ তার সেবা শুশ্রূষার প্রয়োজন হয়। এমতাবস্থায় কারাগারে অবস্থানের কারণে তার স্বাস্থ্য ঝুঁকির আশংকা রয়েছে।  সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে মানবিক কারণে নিঃশর্ত মুক্তি প্রদানের কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি দ্বীন ইসলাম দীপু,  সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম সুমন, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন ও কারানির্যাতিত সাংবাদিকের স্ত্রী রুমা বেগম প্রমুখ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর