1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

থানা থেকে লুট হওয়া অস্ত্র মসজিদে উদ্ধার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ আড়াইহাজারের একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ২০২৪ সালের আগস্টে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এই পিস্তলটি ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার একটি তাকের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন প্রথমে অস্ত্রগুলো দেখতে পান। পরে তিনি সেগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি। অস্ত্রগুলো মসজিদের মতো একটি ধর্মীয় স্থাপনার ভেতরে কীভাবে গেল? কারা সেখানে রেখে গেছে এবং কতদিন ধরে সেগুলো সেখানে ছিল? তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের আগস্টে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে মসজিদের দ্বিতীয় তলায় অস্ত্রগুলো কীভাবে পৌঁছাল? সেগুলো সেখানে কে বা কারা রেখেছিল এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

২০২৪ এর আগস্টে দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে পড়েছিল। সময়ের ব্যবধানে বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটছে।

আড়াইহাজারের এই ঘটনায় লুট হওয়া পুলিশের অস্ত্র একটি মসজিদের ভেতরে পাওয়ায় অস্ত্রটি সেখানে কীভাবে পৌঁছেছে, সেই প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর