
মোঃ নুর নবী জনিঃ–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করে পুলিশ।