
সোহেল কবির স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা-গাউছিয়া এলাকার ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ হওয়ার পর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারীরিক সুস্থতার জন্য পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।