1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময়  উত্তর জাইদেরগাঁও মসজিদ নিয়ে ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ প্রচার, মুখ খুললেন শফিকুল ইসলাম নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার পাটজাত মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ভিডিপি সদস্য-সদস্যাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা সহযোগিতায় ছিল গ্রীন আই হসপিটাল, নারায়ণগঞ্জ। কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের চোখের সুস্থতা ও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

কাশিপুর ইউনিয়ন দলনেতা তাওলাদ হোসেনের সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম ও অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মৌ রানী দাস, দলনেতা তারক দাস, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের দলনেতা জাকারিয়া মাহমুদ স্থানীয় ভিডিপি সদস্য সদস্যাসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর