1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে প্রায় কোটি টাকার মালামালসহ নগদ ৩১ লাখ টাকা লুট, তদন্তে পুলিশ অসহায় আশা মনিকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো : রায়হান কবির  সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে আলফা এক্সপ্রেস বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ আটক-৩,প্রাইভেট কার জব্দ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার সোনারগাঁয়ে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সিঙ্গাপুরে বিশ্বমঞ্চ জয় করে দেশে ফিরলেন তাইহান সোয়াদ:  বিমানবন্দরে সংবর্ধনা

অসহায় আশা মনিকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো : রায়হান কবির 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জে এক অসহায় কিশোরীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর ) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

জানা যায়, নগর খানপুর, নাসিক ওয়ার্ড নং-১১ এলাকার বাসিন্দা আশা মনি গত ৭ অক্টোবর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা আঃ সামাদ একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি কোনো কাজ করতে পারেন না, জনসাধারণের আর্থিক সহায়তায় সংসার চলে। এমতাবস্থায় একটি সেলাই মেশিন পেলে তিনি পোশাক তৈরি করে আয় করে পরিবারের অভাব মেটাতে পারবেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় আজ জেলা প্রশাসকের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার হাতে একটি নতুন সেলাই মেশিন তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে। আশা মনির মতো উদ্যমী মেয়েদের স্বাবলম্বী করতে আমরা সব ধরনের সহযোগিতা করে যাব। এই সেলাই মেশিনের মাধ্যমে সে তার পরিবারের হাল ধরবে, এটাই আমাদের প্রত্যাশা।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত আশা মনি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর