1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে আলফা এক্সপ্রেস বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ আটক-৩,প্রাইভেট কার জব্দ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার সোনারগাঁয়ে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সিঙ্গাপুরে বিশ্বমঞ্চ জয় করে দেশে ফিরলেন তাইহান সোয়াদ:  বিমানবন্দরে সংবর্ধনা রূপগঞ্জে অটোরিক্সা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত -৩ সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ আটক-৩,প্রাইভেট কার জব্দ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেন।

আটক ব্যক্তিরা হলো-জুজু(২৯),আরিফুল (২৩) ও গাড়িচালক শাকিল(৩৭)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি ঢাকা মেট্রো-গ-২৭-৬৫০৯ নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম জানান,এ ঘটনায় আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর