1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার-২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী বৃদ্ধ আটক মা ইলিশ রক্ষায় সোনারগাঁয়ে অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে  মানববন্ধন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ 

ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদকসেবনের দায় স্বীকার করায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,- সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৫) ও কাঁচপুর এলাকার জহির মল্লিকের ছেলের জাহিদ (২১)।

ভ্রাম্যমান আদালতুতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামপুর ও কাঁচপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বির নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে ওই দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায় স্বীকার করায়, পিয়াল হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং জাহিদকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর