1. admin@ajkarsongbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার-২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী বৃদ্ধ আটক মা ইলিশ রক্ষায় সোনারগাঁয়ে অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে  মানববন্ধন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ  ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ফতুল্লায় গাঁজাসহ কোবরা বাহীনীর তিন সদস্য গ্রেফতার 

রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে  মানববন্ধন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 ১৫অক্টোবর বৃহস্পতিবার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী নয়ন সরকার, আবির হোসেন, তানজিল হোসেন, জুয়েল রানা, আমিনুল ইসলাম, শাকিল খান ও শিক্ষিকা একরামুন্নেছা বিউটি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে প্রধান শিক্ষকের কক্ষে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে। এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আফজাল মোল্লাকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শোকজ করেন। অভিযুক্ত আফজাল মোল্লাকে শুধু শোকজ করলেই চলবে না। তাকে অবিলম্বে দল থেকে বহিঃস্কার ও গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনীতে অবরোধ সহ ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য গত ১৪অক্টোবর বুধবার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দাউদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারপিট করে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর