1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ ফতুল্লায় গাঁজাসহ কোবরা বাহীনীর তিন সদস্য গ্রেফতার  সোনারগাঁয়ে দেশীয় তৈরি কেরু মদসহ গ্রেফতার-২ সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ-৪ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার,গ্রেপ্তার-১৪  জনবল সংকটে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা নাঃগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এসপির মতবিনিময় 

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার,গ্রেপ্তার-১৪ 

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনি –

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আইনে একজন, মাদকসেবী ১০ জন এবং পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে সবুজ (২৬), হীরা (৩৫), আব্দুল রাজ্জাক (৬০), আব্দুর রহিম (৪৫), হুমায়ন কবির (৩৫), শামীম (৪০), জাহাঙ্গীর (২৭), মুরসালিন (৩০), আবু সাঈদ (৩৮) ও লিচু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদক মামলায় নোয়াকান্দি এলাকার রিপন (৩২) এবং বৈষম্যবিরোধী আইনে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাওলাদ হোসেন ও মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর